শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী হত‍্যার রহস্য উদঘাটন:খুনি গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার সার্বিক দিক নির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে ফুলবাড়ীয়ায় গার্মেন্টস কর্মী হত্যার রহস্য উদঘাটন এবং খুনীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃরাজাবালী(৪০)। সে জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুর এলাকার মৃত-নেকবর আলীর পু্ত্র। এ সময় ভিকটিমের মোবাইল ও জামা কাপড় উদ্ধার করা হয়।

তথ্য মতে জানা যায়,ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুর এলাকায় গত ১০ জুন সকাল অনুমান পৌনে এগারটায় অজ্ঞাতনামা এক মহিলার বিবস্ত্র (৩০) লাশ পাওয়া যায়। তার খুনিও ছিলো অজ্ঞাত নামা। এমন সংবাদ পাওয়ার পর ফুলবাড়িয়া থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশকে ঘটনাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) জয়িতা শিল্পী সহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দের তত্বাবধানে একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে কার্যক্রম শুরু করে। সেখানে জেলা সিআইডি পুলিশ, র‌্যাব, পিবিআই পুলিশও ছায়া তদন্তে নামে।

লাশের সাথে ছোট একটি কাগজে মোবাইল নাম্বারের সূত্র ধরে ডিবি পুলিশ বিরামহীন অভিযানে প্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় সনাক্ত হয়। নিহতের পিতা মোঃ মজিবর রহমান ছিন্নাই পাড়া, থানা- কালিহাতি, জেলা- টাংগাইল।ফুলবাড়িয়া এসে লাশ তার মেয়ে পারভীন বলে সনাক্ত করেন।

পরে নিহতের পিতা অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-‎১১(৬)২০২০। ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। শুরু থেকেই পুলিশ সুপারের নির্দেশনায় মামলাটি জেলা গোয়েন্দা শাখা তদন্ত করে। বিভিন্ন সংস্থা মাঠে কাজ করতে থাকে। জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ টানা প্রায় ৪৮ ঘন্টা মাঠে থেকে তথ্যানুসন্ধান চালিয়ে ও প্রযুক্তি ব্যাবহার করে হত্যাকান্ডে জড়িত মূল আসামীকে গ্রেফতার করে।

ঘটনাটি প্রলোবনকে বিশ্বাস করে প্রতারিত হয়ে খুনের শিকার হন গার্মেন্টস কর্মী ভিকটিম। ৬ মাস আগে মোবাইল ফোনে মিস কলের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচয় হয় ফুলবাড়িয়া থানার শ্রীপুর সাকিনে রাজাবালী (৪৫) এর সাথে। তার পর থেকে ফোনে ফোনে তাদের সম্পর্ক গভীর হয়। প্রথমবার রাজাবালী মেয়েকে তার কাছে এনে ভালো ভাবেই ফেরত পাঠিয়েছে। গত ৯ জুন বিয়ে করবে বলে রাজাবালী মেয়েকে আবার নিয়ে আসে। তারপর ভিকটিমকে ধর্ষন করে। মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেয়ায় তাকে রাজাবালী খুন করে।

উল্লেখ্য ভিকটিমের বিয়ে হয়েছিল। সংসারে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ২ বছর ধরে গাজীপুর কোনাবাড়িতে বাসা ভাড়ায় থেকে গার্মেন্টেসে কাজ করতো।
ধৃত আসামী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *