কাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর থেকে:: গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় জাতীয় পার্টির একাধিক নেতা ও কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার ও কাশিমপুর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি। নবযোগদানকারী নেতারা জানান, জাতীয় পার্টিতে থেকে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। বিএনপির আদর্শ ও আন্দোলনের প্রতি আস্থা রেখেই তারা এ দলে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেষে নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

