শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্টাফ রিপোর্টার, গাজীপুর::গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র ৫ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান। এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র ৫ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *