শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ত্রিশালে ৫৮টি ইটভাটার মধ্যে ৪০টিই অবৈধ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে গড়ে উঠা ৫৮টি ইটভাটার মধ্যে ৪০টি ইটভাটাই সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে চলছে।মহামান্য হাইকোর্ট লাইসেন্স-ছাড়পত্র না থাকলেই সেটা অবৈধ হিসেবে রায় দেয়। তারই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ইটভাটা ধ্বংস করার কথা থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকরা। শুধু তাই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমনকি কৃষিজমিতে গড়ে ওঠা ইটভাটাগুলোতে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, যা স্থানীয় জনজীবন ও কৃষির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সরেজমিনে গেলে হরিরামপুর ইউনিয়নের নবাব ব্রিকসসহ বেশ কয়েকটি ইটভাটায় কাঠ পুড়ানোর প্রমাণ পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ১২টি ইউনিয়নে ইটভাটার সংখ্যা ৫৮টি। এর মধ্যে বৈধ ছাড়পত্র নিয়ে চালানো হচ্ছে মাত্র ১৮টি। বাকী ৪০টি চলছে ছাড়পত্র ও লাইসেন্সবিহীন।স্থানীয়দের দাবি,সরকারি আইনে কৃষি জমি নষ্ট করে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও কমপক্ষে প্রতিটি ইটভাটার জন্য কয়েক একর কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালীরা। প্রতি বছরের মতো এবারো চলতি মৌসুমের শুরুতেই কৃষিজমি ও নদীর পলি মাটি কেটে ইটভাটাগুলোতে প্রস্তুত করা হচ্ছে নতুন ইট।এতে উপজেলায় কৃষিজমি হ্রাস ও উদ্বেগজনকভাবে খাদ্যশস্য উৎপাদন কমছে। ইট ভাটার লাইসেন্স পেতে প্রস্তাবিত আবেদন পত্রের সঙ্গে ইট তৈরিতে মাটির উৎস উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে হফলনামা দাখিলের বাধ্যতামূলক শর্ত থাকলেও ভাটা মালিকদের অধিকাংশই তা মানছে না।  নাম প্রকাশে অনিচ্ছুক একজন বৈধ ইটভাটামালিক বলেন, ইটভাটা মালিক সমিতির শক্তিশালী সিন্ডিকেটের প্রভাব, অর্থবিত্ত ও তদবিরে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা অবৈধ ভাটা উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। প্রতি বছর কিছু সংখ্যক ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে অদৃশ্য কারণে তা থেমে যায়।  পরিবেশবিদরা বলছেন, মাটির উপরিভাগে (টপ সোয়েল) বৃষ্টি, বন্যার পানি, গাছপালা পঁচার কারণে উর্বর শক্তি থাকে। সেই সাথে পরিবেশবান্ধব অনুজীব থাকে। মাটি কেটে পোড়ানোর কারণে টপ সোয়েল টোটালি ধ্বংস করে ফেলছে। ফলে উর্বরাশক্তি হারাচ্ছে। এছাড়া মাটি কাটার ফলে ওই জমি কৃষি কাজ কিংবা জলাশয় কোনো কাজেই আসছে না। পাশাপাশি নির্মল বায়ু দূষিত হচ্ছে। ধোঁয়ার সাথে ক্ষার ছড়াচ্ছে। মানুষের নিঃশ্বাসে ভেতরে ঢুকে ক্ষতি করছে। গাছের বেঁচে থাকার শক্তি নষ্ট হয়ে হচ্ছে। আফাজ উদ্দিন (ছদ্মনাম) এক অবৈধ ইটভাটার মালিক জানান, ত্রিশালে অধিকাংশ ইটভাটাতেই কাঠ পোড়ানো হয়। কয়লার খরচ বেশি হওয়ায় তারা এই পন্থা অবলম্বন করে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে বলেন, “বাংলাদেশে কয়টা ইটভাটার পরিবেশের ছাড়পত্র আছে? সবাই এভাবেই ইটভাটা চালাচ্ছে। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিগত সরকারের আমল থেকেই বন্ধ রয়েছে।” এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক সাইফুল ইসলাম বলেন, “অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানাসহ ইটভাটার ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইটভাটাগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।”






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *