শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩০ নভেম্বর) বিকেল তিনটায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে গভীর বিষাদের হলেও আশাবাদেরও। মাহফিলে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, শক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মুনাজাত করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করেন। দোয়ার আগে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাব তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক নেতা দেলোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক নেতা মাজহারুল ইসলাম মাসুম, সদস্য ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুরের সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ও সাংবাদিক আমিনুল ইসলাম। বক্তারা বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক দৃঢ়তম নাম। আজ তার অসুস্থতা আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসীকেও দোয়া করার আহ্বান জানাই।” এ সময় আরও উপস্থিত ছিলেন— সাংবাদিক শরিফ আহমেদ শামীম, আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম কাঞ্চন, জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,নাশিদ আহমেদ তুষার ও কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিক।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *