শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান, উপজেলার ভেটেরিনারি সার্জন এমদাদুল হক, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি ও জুলাই যোদ্ধা প্রকৌশলী জিহাদ চৌধুরী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ উদ্যোক্তারা। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ দুধ–ডিম–মাংস উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে—স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আগামী মঙ্গলবার(২ ডিসেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *