শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের টানবড়গাঁওয়ে অবস্থিত দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে রয়েছে বলে অভিযোগ করেন। সরেজমিনে গেলে এর সত্যতাও মেলে। দেখা যায় ৯৬নং বড়গাঁও সরকারি বিদ্যালয় থেকে দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও টান বড়গাঁও জামে মসজিদের সড়কটি চরম বেহাল অবস্থায় রয়েছে। স্কুল থেকে জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি দূরত্ব ২০০ মিটার হলেও খানা খন্দে ভরপুর।সরেজমিনে গেলে দেখা যায় সড়কটির কারণে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই নয় বরং ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল ও মসজিদ গামী মানুষদেরও। কাদা-মাটির পথ মাড়িয়ে প্রতিদিন মাদ্রাসায় যেতে হয় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের। দিনের পর দিন এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের ও এলাকাবাসীর। ৯৬নং বড়গাঁও সরকারি বিদ্যালয় থেকে দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও টান বড়গাঁও জামে মসজিদে যাওয়ার এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন শত শত শিক্ষার্থী, পথচারী, রোগীসহ হাজারো মানুষ। মাদ্রাসার শিক্ষার্থী রহিম বলেন, প্রতিদিন এই সড়কের কাদা মাটির পথ মাড়িয়ে আমাদের মাদ্রাসায় যেতে হয়। হেঁটে চলাচলের সময় কাদা-পানি লেগে জামাকাপড় নষ্ট হয়ে যায়। রহিম সহ শিক্ষার্থীদের অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন। এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এই রাস্তার সংস্কার করা হবে বলে আশ্বাস দিলেও সে আশ্বাস বাস্তবায়ন হয়নি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *