শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-জয়নাল আবেদীন রিজভী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ‘দলে কোনো গ্রুপিং-কোন্দল বা ব্যক্তি বলয় নয় বরং নির্বাচনে দল মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। শুক্রবার(১০ অক্টোবর) সন্ধ্যায় ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,’আগামী নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ। বিএনপির জয়লাভ ঠেকাতে দেশে ও দেশের বাইরে বসে পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করুন।এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রয়োজন আমাদের ইষ্পাত কঠিন ঐক্য।’ তিনি বলেন, ‘দেশ গঠনে জিয়া পরিবারের অবদানকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের গাজীপুর-৩ আসনের বিএনপির কর্ণধার, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশনায় জনমত সৃষ্টিতে আমরা ঘরে ঘরে যাব সকলকে নিয়ে। আমাদের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ব্যক্তিকে নয়, দলকে ভালোবেসে নির্বাচনি বৈতরণি পার করতে হবে। জনগণের ভালোবাসা আর আস্থা অর্জন করতে পারলে তাঁদের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো। তাহলেই আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের আগামীর সুখী ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে পারব।’  এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,বৃহত্তর গাজীপুর সদর উপজেলা(টঙ্গীসহ) জিয়া পরিষদের সাবেক সভাপতি,সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা মো. আবু বকর সিদ্দিক,বিএনপি নেতা বাবলু আহম্মেদ,মমতাজ উদ্দিন,মহসিন,শাহ আলম,আরজ আলী,ইউসুব আলী,মুনসুর আলী,সাইফুল ইসলাম,হাজী মোজাফফর,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইমরান,খোরশেদ আলম,যুবদল নেতা রনি,মহিলা দল নেত্রী হেলেনা আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *