শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

আইন বদল না করা পর্যন্ত পিআর নয় আমরা পুরানো নিয়মেই প্রস্তুতি নিচ্ছি-সিইসি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: পিআর পদ্ধতির নির্বাচন করতে হলে সংবিধান ও আইন বদলাতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে আগে পিআর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

এতে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করে দেওয়া। রাজনীতিবীদরা ঠিক করবেন আইন কী হবে, সংবিধান কী হবে। রাজনৈতিক বক্তব্যে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। সংবিধান সংশোধন হলে, আমরা তো সে আইন অনুযায়ী কাজ করব। পিআর পদ্ধতির নির্বাচন করতে হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদল না করা পর্যন্ত আমরা পুরানো নিয়মেই প্রস্তুতি নিচ্ছি।

নাসির উদ্দিন বলেন, আগের মতো রাতের বেলা কোনো কাজ হবে না, দিনের বেলা সকল কার্যক্রম করে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্বাচন ব্যবস্থার ওপরে মানুষের আস্থা ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটারদেরবে ভোটকেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।

সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অস্ত্রের চেয়েও মারাত্বক চ্যালেঞ্জ হতে পারে। এআই-এর মাধ্যমে মানুষের হুবহু ছবি ও কণ্ঠস্বর দিয়ে মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি-স্টাইলে। ফেসবুকে কেউ একজন অপতথ্য বা ভুল তথ্য দিলে যাচাই বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। এতে লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য চলে যায়। এটা নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, যেসব দেশে অভ্যুত্থান হয়েছে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে। সেদিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থায় আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটাকে চ্যালেঞ্জ মনে হলেও সবার সহযোগিতা নিয়ে আমরা তা উৎরাতে পারব।

শাপলা প্রতীক নিয়ে সিইসি বলেন, এইটা তো সময় আসলেই বুঝতে পারবেন। তবে এইটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। আর আমরা প্রতীক দিই একটা দল রেজিস্ট্রারড (নিবন্ধিত) হলে। এনসিপি আবেদন করেছে, পরীক্ষাধীন আছে, যখন হবে তখন তো দেখবেন আপনারা।

তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। সিডিউল ঘোষণার পর অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। দক্ষিণাঞ্চলে চরমপন্থিদের যে প্রভাব দেখা যাচ্ছে সেটাকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে থ্রেট হিসেবে পর্যবেক্ষণ করা হবে।

দেশের স্বার্থেই গ্রহণযোগ্য একটা নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন-খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *