প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:: “স্ট্যান্ড দখলের উদ্দ্যেশ্যে লাইনম্যানকে মারধোরের অভিযোগ কাশেমের বিরুদ্ধে” এমন শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাশেম সিকদার। প্রতিবাদে তিনি বলেন,মূলত প্রকৃত সত্য হলো আমিসহ এই এলাকার সচেতন নাগরিকরা অটোস্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপির নাম দিয়ে কোন ধরণের চাঁদাবাজী করা যাবে না কিন্তু আনিছ,রিপন,শাহজালালসহ তাদের কিছু লোক বিএনপির পদ ব্যবহার করে বিএনপির নাম দিয়ে মনিপুরের সব জায়গায় দখল,চাঁদাবাজীতে মত্ত। অটো স্ট্যান্ড থেকে চাঁদাবাজী বন্ধ করতে বলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে থানায় অভিযোগ দেয় এবং মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রতিবেদন করায়। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসন সহ বিএনপি নেতৃবৃন্দের কাছে তাদের চাঁদাবাজী ও দখল বাণিজ্যের বিচার চাই। – কাশেম শিকদার।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

