শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারকে জড়িয়ে দৈনিক কালবেলা পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে ওই নেতার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, আজ বুধবার (১৯ মার্চ) দৈনিক কালবেলা পত্রিকায় আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ওই পত্রিকার সাংবাদিককে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। ওই প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া প্রতিবেদনে আমার পারিবারিক বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানহানী করা হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করতে গিয়ে আমার এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে  ক্ষুণ্ন করেছে ওই কুচক্রী মহল।  আমি গত ১৫ বছর দুঃসময়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে মামলা ও হামলার বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছি এবং এখনো করে আসছি। দলের বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবরণ করেছি। দলের নাম ভাঙ্গিয়ে এবং দলীয় পদ ব্যবহার করে কখনো কারো কাছে চাঁদা দাবি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও সঠিক নয়। সংবাদে বিভিন্ন সময় দলের পদ ভাগিয়ে নেয়ার যে অভিযোগ আনা হয়েছে তাও সঠিক নয়। আমি আমার রাজনৈতিক জীবনে প্রতিটি পদই দলের নেতাকর্মীদের ভালোবাসা ও গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়ে আসছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের কর্মসূচি পালন করতে গিয়ে দুই ডজন রাজনৈতিক মামলার শিকার হয়েছি। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে পাঁয়তারা করছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে ওইসব নেতাকর্মীরা ইতোমধ্যেই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন সরকার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান আকন্দ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাসেল আহমেদ, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এস এম সূজন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদি হাসান সরকার, শরীফ সরকার, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা, শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা সাজিত সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। স্থানীয় বিএনপি নেতারা জানান,আক্তারুল আলম মাস্টারের জনপ্রিয়তা সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাদের ভেতরে সকলের মধ্যে। তাই তার জনপ্রিয়তা দেখে ঈর্ষন্বিত হয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমরা কোনভাবেই এমন ঘৃণিত কাজ মেনে নিবো না।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *