ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়ারিসহ গ্রেফতার-১০
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯জন জুয়ারিসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশ জানায়, রবিবার (২৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় জুয়া আইনে ৯জন এবং জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩৯), পিতা-ওয়েজ আলী, কোনাবাড়ী নদীর পাড় (জিআর), জুয়া আইনে- শ্রী মিন্টু বর্মন (৩৪), পিতা-মৃত জীবন চন্দ্র বর্মন,কোনাবাড়ী নদীরপাড়, আবু সাঈদ (২৫), পিতা-মোঃ আঃ সাত্তার,পৌরসভা ৩নং ওয়ার্ড,মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত রফিজ উদ্দিন,পৌরসভা ৯নং ওয়ার্ড, নান্টু (৩০), পিতা-মৃত ফজলুল হক,পৌরসভা ৭নং ওয়ার্ড, আব্দুল কাদের জিলানী (২৭) পিতা- মোঃ মোতালেব,পৌরসভা ৪নং ওয়ার্ড, দুলাল উদ্দিন (২৭), পিতা-মৃত জামাল উদ্দিন, পৌরসভা ৬নং ওয়ার্ড,জহিরুল ইসলাম (২২), পিতা-মৃত আঃ কদ্দুস,পৌরসভা ৮নং ওয়ার্ড,মো: কামাল (২৮), পিতা-মৃত আতিকুল ইসলাম, পৌরসভা ৯নং ওয়ার্ড, ত্রিশাল মৌসুমী হোটেলের ম্যানেজার আ: কাদের জিলানী (৪২), পিতা-মৃত ছফির উদ্দিন, পৌরসভা ২নং ওয়ার্ড। গ্রেফতারকৃতরা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

