অপারেশন ডেভিল হান্টে কাশিমপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর প্রতিনিধি:: গাজীপুরসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কাশিমপুর থানা পুলিশের অভিযানে থানা এলাকায় অপারেশনস ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে । সোমবার (১০ ফেব্রুয়ারি) কাশিমপুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন । গ্রেফতারকৃতরা হলেন কাশিমপুর থানার ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আঃ লতিফের ছেলে মো. মিজান মন্ডল (৫০),১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মৃতঃ রিয়াজ মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল (৪২),৩ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবরের ছেলে মো. রওসন আলী (৩৫), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মৃতঃ কাশেম মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৪৪), তথ্য প্রযুক্তি সম্পাদক, সুরাবাড়ী(পশ্চিম চাদপুরপাড়া) এলাকার আঃ আজিজের ছেলে মো. শওকত হোসেন(৩৯), ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধবপুর, তেতুলতলা এলাকার মৃতঃ বছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন লাবু (৫৪),১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য,মাধবপুর (মন্ডল বাড়ি) এলাকার মৃত আঃ বারীর ছেলে নাদিম হোসেন দিপু(৩০),২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য লতিফপুর (সাইফুলের বাড়ীর ভাড়াটিয়া),মৃত রফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল মান্নান,ছাত্রলীগের সদস্য, সুরাবাড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন,২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মৃতঃ বদির উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৮) ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাধবপুর এলাকার দুদু মিয়ার ছেলে মো. শামসুল আলম(৫৩)। কাশিমপুর থানা পুলিশ জানায় আটকৃতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উর্ধ্বতন নির্দেশে এই অভিযান অব্যাহত থাকার কথাও বলা হয় পুলিশের পক্ষ থেকে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

