শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুরে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৩রা জানুয়ারি) বিকালে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলামের নেতৃত্বে এই র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি সদর উপজেলার হোতাপাড়া থেকে শুরু হয়ে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়। এতে গাজীপুর সদর উপজেলার বিএনপি,ছাত্রদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত সভায় নেতারা বক্তব্য দেন।গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরীফ সিদ্দিকী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন,সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান আশিক,বিএনপি নেতা আব্দুল জলিল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান,উপজেলা ছাত্রদল নেতা হারুন মাহমুদ,ছাত্রনেতা বাদশা সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ ছাত্রদল ও ছাত্রজনতাসহ শহীদদের এবং স্বৈরাচার সরকারের শাসনামলে হত্যা,গুম হওয়া সকল বিএনপি নেতৃবৃন্দকে। এসময় জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরীফ সিদ্দিকী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত এবং ছাত্রদলের প্রত্যেকটি কর্মী মেধাবী। তিনি আরো বলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নেতৃত্বে সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। এসময় গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন,দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের দেশ বিনির্মানে ছাত্রদল সর্বদা ঐক্যবদ্ধ ছিলো এবং সর্বদা প্রস্তুত থাকবে।এসময় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র সমাজের আকাঙ্খাকে ধারণ করে উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা করেছিলেন। বহু আন্দোলন, সংগ্রাম ও রক্তস্নাত পথ পাড়ি দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬ বছরের পদার্পণ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে নিজেকে গর্বিত বোধ করছি। তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমূখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠনকে বেগবান করতে সর্বদা প্রস্তুত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংগঠন।গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন বলেন, হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্নত্যাগের বিনিময়ে মাফিয়া স্বৈরাচার সরকারের পলায়নের মাধ্যমে বাংলাদেশ এক বিপুল সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছিয়েছে,কোন হটকারিতা বা ষড়যন্ত্রের মাধ্যমে একে বিনষ্ট করা যাবে না,এই দিকে ছাত্রদলের প্রতিটা নেতাকর্মীকে সর্বদা সজাগ থাকতে হবে,জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনে ছাত্রদের ভূমিকা অপরিসীম, দেশ ও জনগণের কল্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সকল অঙ্গসংগঠন বদ্ধপরিকর।এসময় তিনি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এছাড়া র‍্যালীতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা তারেক,রাতুল,হাবিব,তন্ময়,রাব্বী সহ বিপুল ছাত্রনেতা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *