দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর আমলীতলা বাজারে অবস্থিত দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকাল ১০টায় এই বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাদ্রাসার সভাপতি মৌলভী মফিজউদ্দীন এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান সহ অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং অভিভাবক এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। বিদায়ী পাঠ করেন অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী।সে সময় দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমানকে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসা গফরগাঁও উপজেলার একটি অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। মাদ্রাসা টিতে আবাসিক অনাবাসিক, নূরানী, প্লে থেকে পঞ্চম শ্রেণি, নাজেরা ও হিফজুল কুরআন বিভাগ পর্যন্ত শিক্ষাবিদগনের সর্বক্ষণিক তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দ্বারা পাঠদান করানো হয়।আরবির পাশাপাশি বাংলা অংক ও ইংরেজিতে সমান, পারদর্শী করতে বিশেষ পরিচর্যা, আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি গুরুত্বারোপ করা হয়। সাপ্তাহিক ও মাসিক পরিক্ষার ব্যবস্থা, ক্লাসের পড়া ক্লাসেই আদায় এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি আলাদা নজর সহ নিয়মিত অভিভাবকগনের সমাবেশের আয়োজন করা। নূরানী শিক্ষা বোর্ডের সম্পুর্ন সিলেবাস অনুসরণ, শিশু শ্রেনী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, প্রত্যেক শ্রেণির বার্ষিক পরীক্ষা বোর্ড পরিক্ষা হয়ে থাকে। কোলাহল মুক্ত সুন্দর ও মনোরম পরিবেশে, দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসাটি অবস্থিত। প্রতিষ্ঠান টির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. হাবিবুর রহমান বলেন,প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগীতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছাবে বলে বিশ্বাস করেন তিনি।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

