শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক। গত ১৮ ডিসেম্বর গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন এই অফিস আদেশ জারি করেন।জারিকৃত অফিস আদেশে বলা হয়,জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, ময়মনসিংহ এর ১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.৪৫.৬১০০. ০১৫.৫৭.১০৯.২৪-৬৮৪ নং স্মারকের অফিস আদেশমূলে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন ১৫ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক দায়িত্বরত ০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ০৭টি ইউনিয়ন পরিষদে (০৪নং সালটিয়া ইউনিয়ন ব্যতিত) নিম্নেবর্ণিত কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হলো।প্রসঙ্গত: ০৪ নং সালটিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত কর্মকর্তা বর্তমানে দাপ্তরিক ছুটিতে থাকায় নাগরিক সেবার স্বার্থে ছুটি পরবর্তী সময়ে কার্যালয়ে পুন: যোগদানের পরপরই তার নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে। এই অফিস আদেশ অনতিবিলম্বে কার্যকরের কথাও বলা হয়। ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়া উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক দায়িত্ব বুঝে নিয়ে ইতিমধ্যে তার কার্যক্রম চালিয়ে গেছেন। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতাও কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির উদ্দিন,ইউপি সদস্য মো. মাহাবুল আলম সহ ইউপি সদস্য ও ইউনিয়নের নেতৃবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *