গফরগাঁও এ কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও এ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নিগুয়ারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে বিকাল হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন, পাগলা থানা কৃষক দলের সভাপতি দ্বীন ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল হাসান সহ জেলা উপজেলা পর্যায়ের বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কৃষক সমাবেশে নেতারা সাধারণ কৃষকদের বিভিন্ন দুঃখ,সমস্যা ও সম্ববনার কথা শোনেন পাশাপাশি সমস্যা সমাধানে বিভিন্ন পরিকল্পনার কথাও বলেন নেতারা।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

