ত্রিশালে রোকেয়া দিবসে ৫ জয়ীতাকে সংবর্ধনা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাঁচ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।সোমবার(৯ডিসেম্বর) বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। পাঁচজন নির্বাচিত জয়িতা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে উজান বইলর গ্রামের হুসনেয়ারা বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ত্রিশাল পৌরসভা ৩নং ওয়ার্ডের সালমা আক্তার সম্পা,সফল জননী হিসেবে বীররামপুর উজান পাড়া গ্রামের সুরাইয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে উজান বইলর গ্রামের মোছা. জেসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ধানীখোলা গয়সাপাড়া গ্রামের মাহমুদা সুলতানা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,আনসা ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে সংবর্ধিত জয়িতারা শত বাধা-বিপত্তি,ঘাত-প্রতিঘাত অতিক্রম করে তাদের স্বাবলম্বী হওয়ার গল্প শোনান। এসময় তাদোের কয়েকজনকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

