ত্রিশালে সাংবাদিক বাবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক আ.ন.ম তারেক হাসানের (বাবু সরকার) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ নভেম্বর) বিকেলে উপজেলার বইলর ইউনিয়নের হদ্দের ভিটা এলাকাবাসীর আয়োজনে হদ্দের ভিটা বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক বাবু সরকার আমাদের এলাকার ছেলে। তাকে ছোট থেকেই আমরা চিনি ও জানি। তাকে যে কোন সময় ডাক দিলেই পাশে পাওয়া যায়। এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে,ধর্মীয় কাজে, বিপদে-আপদে তার উপস্থিতি দৃশ্যমান। ফেইসবুকে তার বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এগুলোর সাথে তার জড়িত থাকার প্রশ্নই উঠে না। আমরা এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এগুলো প্রচার করছে আমরা তাদেরকে আইনের আওতায় আনারও জোর দাবি জানাই। ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক বাবু সরকার জানান, একটি কুচক্রী মহল ফেইসবুকে ফেইক আইডি থেকে দীর্ঘদিন ধরে ত্রিশালের নেতা, সাংবাদিক, সম্মানী মানুষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে যাচ্ছে। ইতিমধ্যেই আমি এই ফেইক আইডির বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। যে বা যারা এরকম মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনগণ অংশগ্রহণ করে।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

