তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে-এম আর খাইরুল
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ১নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আর খায়রুল বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ও সমৃদ্ধ শীল হবে। সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ পরাধীনতার মতোই হয়েছিলো। বিরোধী মতাদর্শের রাজনীতি যারা করেছে তারা সরকারী দলের দমন আর নির্যাতনের যাঁতাকলে পিষ্ট ছিল। তাই বাংলাদেশের উন্নয়নে ও সমৃদ্ধিতে তারেক জিয়ার বিকল্প নেই। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন নির্ভীক, দৃঢ়চেতা, দায়িত্ববান, পরিশ্রমী, সৎ, আদর্শবান, ধার্মিক, কর্মী বান্ধব, সৃষ্টিশীল ও দূরদর্শী এক জননন্দিত রাষ্ট্রনায়ক। মাতৃভূমির একাধিক চরম দুঃসময়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের পথে সব অনিবার্য সমস্যা ও ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সাহস, দৃঢ়তা, প্রজ্ঞা তিনি অর্জন করেছিলেন অপার দেশপ্রেম এবং দায়িত্ব পালনের নিষ্ঠা থেকে। তিনি জনগণকে ভালোবেসে তাদের কল্যাণে আন্তরিক ছিলেন বলেই জনগণ অন্তর দিয়ে তাঁকে ভালোবেসেছে। তাঁর আদেশ, অনুরোধ, পরামর্শ গ্রহণ করেছে এবং উপকৃত হয়েছে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা নিষ্পতির দাবি করে তিনি বলেন,তারেক রহমান দেশে ফিরে আসলে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। এদেশের কোটি কোটি মানুষ উনার পথ চেয়ে আছেন। তিনি আরো বলেন,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে দল ও দেশের প্রয়োজনে কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের দল বিএনপি ক্ষমতায় আসলে সবার আগে গরীব দুখী অসহায় মানুষের কথা চিন্তা করে কাজ করে যাব।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

