শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গফরগাঁও উপজেলা যুবদল- নেতা শরিফুল ইসলাম
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা মো. শরিফুল ইসলাম । তিনি সাংবাদিকদের সাথে বলেন,বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আলহাজ্ব এ বি সিদ্দিকুর রহমান সাহেবের নির্দেশক্রমে গফরগাঁও উপজেলা বিএনপি’র, সকল নেতৃবৃন্দ দের সাথে কাধে কাধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করে যাবে। যুবদল নেতা আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান গণতন্ত্র, ভোটাধিকারে বিশ্বাসী একজন নেতা ছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যকার ভেদাভেদ দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু এখন তা অবশিষ্ট নেই। তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে হরণ করেছে, আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই যে লক্ষ্যে ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার ফিরে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান খুবই ভালো মনের যোগ্য নেতা। আমরা তাঁর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তিনি গফরগাঁও উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। যেকোনো লড়াই সংগ্রামে আমরা তার সাথে আছি এবং তাঁর দিকনির্দেশনায় রাজপথে আছি ও থাকবো। রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো সময় নিজেকে বিলিয়ে দিতে কার্পণ্যতা করবো না ইনশাল্লাহ।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

