আ. লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
ইপেপার / প্রিন্ট
মোঃ সেলিম রেজা, স্টাফ রিপোর্টার::আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজাবাড়ী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজাবাড়ী ইউনিয়ন হতে রাজেন্দ্রপুর মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে। বিক্ষোভ মিছিলে রাখেন মোফাজ্জল হক সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি এবং মিছিলটি পরিচালনা করেন মোঃ রাকিবুল হাসান রকিব সাধারন সম্পাদক রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি, মোঃশাহানুর সরকার সাবেক সাধারণ সম্পাদক রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

