শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,পালিত ও বিএনপির আলোচনা সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ত্রিশাল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন ১৯৭৫ সালের আজকের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা লাভ করেন তাই ১৯৭৫ সাল থেকে এই দিনটিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হয়। তিনি আরো বলেন আমরা সকলেই মিলে মিশে বিভিন্ন শ্রেণী পেশা মহলের মানুষ সরকারি বেসরকারি এবং সেনাবাহিনী সহ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ সুন্দরভাবে গড়েতুলব দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে। আজকেও সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।ও আন্তরবর্তীকালীন সরকার দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে এনে উপহার দেন।অনুষ্ঠান সফল করায় তিনি সকলকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানান। আরও বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের স্বৈরচারী কার্যক্রম থেকে ছাত্র জনতার আন্দোলনে শত শত তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে জনসাধারণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী দল থেকে যাকে মনোনয়ন দিবেন বিএনপির নেতাকর্মীরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করবে। এসময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দিলে ত্রিশাল উপজেলা ময়মনসিংহ -৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণকে সাথে নিয়ে ত্রিশাল উপজেলাকে একটি পূর্ণাঙ্গ আধুনিক উপজেলা উপহার দিতে কাজ করবেন। ও সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মোঃ আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জরুল ওয়াহেদ নিক্সন,যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি, যুগ্ম আহ্বায়ক জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন এই বাংলাদেশের মাটিতে দলের নেতাকর্মীরা।আরোও বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জন গণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে।১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দেশ।এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *