ত্রিশালে প্রায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে প্রায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। শুক্রবার (৮ নভেম্বর ) সকালে ত্রিশাল মৎস্য আড়ত থেকে বিক্রির সময় এ মাছ জব্দ ও একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়। ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্র জানায়, পিরানহা মাছ না চাষ করতে ও পিরানহার চাষ ও বিক্রি নিষিদ্ধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম। এ সময় প্রায় ৩শ কেজি পিরানহা মাছসহ অটো চালক মামুন মিয়া (৩৫) কে আটক করেন। পরে তা উপজেলা পরিষদের সামনে এনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)মো: মাহবুবুর রহমানের উপস্থিতে মাটির নিচে পুতে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, আটক অটো চালক মামুন মিয়া (৩৫) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যায়।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

