ত্রিশালে নবগঠিত ময়মনসিংহ জেলা (দঃ) বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশালে নবগঠিত ময়মনসিংহ জেলা বিএনপির (দঃ) আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীরা। সোমবার(৪নভেম্বর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ত্রিশাল গো-হাটা থেকে শুরু হয়ে ঢাক-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিছিলে নেতৃত্বদানকারী ত্যাগী বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উলামাদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন শামিম ,সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান কবির,যুব নেতা রোকনুজ্জামান সরকার রাহাদ, আবুসাইদ, মো. মোস্তফা, মো.আরমান,জিয়াউর রহমান, মো. সিদ্দিক, রাজিব হাসান , রাসেল আহমেদ ,মো.সুজন হুমায়ুন কবির প্রমুখ। এর আগে দুপুরে তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক, আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ (দঃ) জেলা যুবদলের বর্তমান সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ডিসেম্বর ৫২ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিল।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

