গফরগাঁও উপজেলায় বিএনপি’র সমর্থনে গণসংযোগ
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থনে গণসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা। রোববার(৩রা নভেম্বর) গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এই গণসংযোগ করেন তারা। গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. হেলাল উদ্দিন সরকারের নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন ও ময়মনসিংহ মৎস্যজীবী দলের সদস্য শামছুল আলম,যশরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. রুকুনজ্জামান রনি,যশরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মজিবুর রহমান,যশরা ইউনিয়ন ছাত্রদল নেতা সারোয়ার হোসেন,যশরা ইউনিয়ন কৃষক দলের নেতা আতিকুল ইসলাম বেলাল,মাহবুবুল আলম,যশরা ইউনিয়ন কৃষক দল নেতা রফিকুল ইসলাম,নিরমল চন্দ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ ১০- (গফরগাঁও ও পাগলা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যোগ্য নেতা আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে আমরা রাজপথে ছিলাম আছি ও থাকবো ইনশাল্লাহ। দেশকে পুনর্গঠন করতে বিএনপি সরকারের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

