গাজীপুরের ভাওয়ালগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং, কিশোর অপরাধ,নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার আয়োজনে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম। বিট পুলিশিং সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক,গাজীপুর জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন,গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সদস্য শাহাবুদ্দিন,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মজিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন মাস্টার,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি,গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ফরিদ আলম,মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা,ভবানীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ জালাল সরকার ডলার। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার সাব-ইন্সপেক্টর মাজহার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজাহার মন্ডল,মাওলানা ফয়সল,অ্যাডভোকেট রুহুল আমিন,জাসাস নেতা জসিম উদ্দিন,জোলেখা খাতুন,হাসিনা আক্তার, ফকরুল সরকার,লাইলী সুলতানা,জুলহাস বেগ,ইমরান আলী সহ ভাওয়ালগড় ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষ। গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন,সারাদেশের মতোই গাজীপুর সদরের এই অঞ্চলে মাদক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম এর কারণে ভোগবে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে। এছাড়াও গাজীপুর সদর প্রেসক্লাবের সাংবাদিকরা পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করার কথাও বলেন এই সাংবাদিক নেতা। গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,বিএনপি’র আদর্শ এদেশের মানুষের সার্বিক নিরাপত্তা রক্ষা করা। গাজীপুর সদর উপজেলা বিএনপি সব সময় সাধারণ মানুষের পক্ষে থেকে এই উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে পুলিশের সাথে থেকে সার্বিক সহযোগীতা করবে।জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম তার বক্তব্যে বলেন,আমরা জনগণের সাথে পার্টনারশিপে কাজ করতে চাই। আমরা পুলিশ সদস্যরা মানুষকে সেবা দেয়ার জন্য এসেছি,মানুষ কে পাহারা দিতে এসেছি লাঠিয়াল বাহিনী হয়ে আঘাত করতে নয়। দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা রাষ্ট্রকে সহায়তা করাই আমাদের কাজ। আত্নহত্যা প্রসঙ্গে ওসি সাধারণ মানুষকে মোটিভেশন, ধর্ম ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেয়ার কথাও বলেন। আইন করে অনেক কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের অনেক অপরাধ প্রবণতা কমানো সম্ভব বলে বলেন তিনি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগীতার আহ্বান জানান তিনি।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

