মোক্ষপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামাতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সানকিভাঙ্গা উচ্চবিদ্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, ১৬ বছরের দুঃশাসন নির্যাতন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। জালিম সরকারের অত্যাচারে থেকে এখন তারা মুক্তি পেয়েছেন। বক্তারা আরো বলেন, এখন তারা জনসভা করতে পেরেছেন এই জালিম সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের এই ১৬ বছর তাদের দলকে পরিচালনা করতে হয়েছে এখন তারা মুক্ত বাতাসে এবং জনসমক্ষে মুক্তভাবে প্রোগ্রাম করতে পারছেন। বক্তারা আরো বলেন, নেতা হিসেবে মানবো হযরত মুহাম্মদ সাঃ কে এবং আল্লাহর আইন মেনে এবং জনগনের ইচ্ছা অনুযায়ী জামায়াত রাষ্ট্র পরিচালনা করতে চাই। এদেশে আর কোনো জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি সহ্য করা হবে না। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ সেই সাথে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আমির আনম আব্দুল্লাহিল বাকি ও সহকারী সেক্রেটারী কামরুজ্জামান শাকিল এবং মোক্ষপুর ইউনিয়নের জামাতের আমির ইন্জিনিয়ার জুলহাস উদ্দিন সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে উপস্থিত।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

