শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

ত্রিশালে লুটপাট রুখতে কঠোর নির্দেশ উপজেলা বিএনপির

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ ত্রিশাল,ময়মনসিংহ প্রতিনিধি:: গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ছাত্র-জনতার বিজয়োল্লাসের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট রুখতে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছে ত্রিশাল উপজেলা বিএনপি। এ উপলক্ষে ত্রিশাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা।সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব, সেটা আমাদেরই পালন করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েম করে গোটা জাতির গলায় ফাঁসির বেড়ি পরিয়েছিল, তারা আজ লেজ গুটিয়ে চোরের মতো পালিয়ে গেছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে ময়মনসিংহ জেলা (দঃ) বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের নির্দেশে আমাদের সবাইকে দায়ীত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধান অতিথি এনামুল হক ভূঞা তার বক্তব্যে বলেন, সুযোগ সন্ধানীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে, পাড়া-মহল্লায়,বাসা-বাড়ি, কলকারখানা ভাঙচুর করছে,লুটপাট করছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোর চেষ্টা করছে। এরা বিএনপির কেউ না। এদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে।দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা বিএনপির আহবায়ক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জন্য আমাদের যে লড়াই আমরা তার প্রথম ধাপ পার হয়েছি। এখনও সামনে অনেক পথ বাকি। গণতন্ত্রের মহীয়সী নারী যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যু শয্যায় থেকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন সেই নেত্রী (খালেদা জিয়া) মুক্তি পেয়েছেন। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, সেই তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছিল এখন তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা। উপজেলা বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা প্রতিটি পাড়া,মহল্লায় কঠোর দৃষ্টি রাখবেন, কোন দুষ্কৃতকারী ওয়ার্ড, ইউনিয়ন বা থানা কোন জায়গায় যেন না ঢুকতে পারে। তাছাড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নেই পথসভার মাধ্যমে আরও নির্দেশনা দেয়া হয় বলেও জানান তিনি। আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলেক চাঁন দেওয়ানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুর রহমান মৃধা,আব্দুল আউয়াল ফরাজি, জিয়াউল হক জামিল,আঃ মতিন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *