ত্রিশালে রায়ের গ্রামে বিবাহিত ও অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম আরিফ, ব্যুরো চীফ- ময়মনসিংহ::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী রায়েরগ্রাম মৃধাবাজার এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত মধ্যকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।১৯ শে জুলাই (শুক্রবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হওয়া খেলাটিতে বিবাহিত দল বনাম অবিবাহিত দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টে ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেজবাহুল আলম চান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ। ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং হরিরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুল ইসলাম পারভেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম আছমত আলী বঞ্জু। খেলায় ধারা ভাষ্যকার হিসাবে ছিলেন মিনারুল ইসলাম। ফুটবল টুর্নামেন্টে ২:১ গোলে অবিবাহিত দল বিজয়ী হন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, মোবাইল সহ সকল ধরণের আসক্তি থেকে বেরিয়ে এসে মাঠে সকলকে খেলতে আসো। খেলা ধুলা মন ও শরীর ভালো রাখে। সকলকে মাঠে আসার আহ্বান জানান তিনি।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

