শুক্রবার , ১লা মে, ২০২৬ ইং || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ত্রিশালে রায়ের গ্রামে বিবাহিত ও অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম আরিফ, ব্যুরো চীফ- ময়মনসিংহ::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী রায়েরগ্রাম মৃধাবাজার এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত মধ্যকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।১৯ শে জুলাই (শুক্রবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হওয়া খেলাটিতে বিবাহিত দল বনাম অবিবাহিত দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টে ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেজবাহুল আলম চান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ। ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং হরিরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুল ইসলাম পারভেজ, বিশিষ্ট  শিক্ষানুরাগী এ.টি.এম আছমত আলী বঞ্জু।  খেলায় ধারা ভাষ্যকার হিসাবে ছিলেন  মিনারুল ইসলাম। ফুটবল টুর্নামেন্টে ২:১ গোলে অবিবাহিত দল বিজয়ী হন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, মোবাইল সহ সকল ধরণের আসক্তি থেকে বেরিয়ে এসে মাঠে সকলকে খেলতে আসো। খেলা ধুলা মন ও শরীর ভালো রাখে। সকলকে মাঠে আসার আহ্বান জানান তিনি।