নির্বাচিত হবার পর থেকেই জনকল্যাণে কাজ করছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জনগণের রায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবার পর থেকেই জনকল্যাণে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহের ত্রিশালের ৯নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল। তাকে ৯নং বালিপাড়া ইউনিয়নের মানুষ বার বার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে আসছেন। গোলাম মোহাম্মদ বাদল প্রথম মেয়াদে ১৯৮৮ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। সেসময় তিনি ১৯৯২ সাল পর্যন্ত সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি এরপর আবারো ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সফলতার সাথেই দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনো চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
সরকারী সুযোগ সুবিধা আর উন্নয়ন সেবা নিয়ে ইউনিয়নবাসীর ঘরে ঘরে সরেজমিনে গিয়ে পৌঁছে দিয়ে প্রকৃতই জনতার সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল।মানব সেবায় নিবেদিত জনপ্রতিনিধি হয়ে নিজেকে সার্বিকভাবে নিয়োজিত করেছেন জনকল্যাণকর কাজে।
জনসমস্যা সমাধানে তাৎক্ষণিক ঝাপিয়ে পড়ে দ্রুত অবসান ঘটাচ্ছেন ভোগান্তির। মাঠে ময়দানে ছুটে গিয়ে নিজ হাতে করছেন রাস্তা সংষ্কারের কাজ। রোদ বৃষ্টি মাথায় নিয়েই লোকজনের পাশে দাঁড়াচ্ছেন বিপদে আপদে।
নির্মোহভাবে ন্যায্যতার সাথে নিষ্পত্তি করছেন বিবাদ বিরোধ। ফলে উপযুক্ত ব্যক্তিরা সুবিধা পাওয়ায় জনমনে ইউনিয়ন পরিষদ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গী সৃষ্টি হয়েছে।
এমনই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে ত্রিশালের ৯নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল এর প্রতি ইউনিয়নবাসীর। তারা জানান, জনপ্রতিনিধির দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন এবং তৎপর তিনি। যে কারণে দিন রাত যে কোন সময়ই তিনি সাড়া দেন জনতার ডাকে। যথাসময়ে পৌঁছে সচেষ্ট থাকেন তাদের আবদার পূরনে। তাই এই ইউনিয়ন থেকে বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন তিনি।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, গোলাম মোহাম্মদ বাদল চেয়ারম্যান জন্মগতভাবেই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন এই ইউনিয়নে রাজনৈতিক নেতা হিসাবে জনগণের পাশে থেকে কাজ করছেন। যিনি জনসেবায় কৃতিত্বপূর্ণ ইতিহাস রয়েছে। একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় তিনি বার বার নির্বাচনে মানুষের ভালোবাসা ও ভোটে বিজয়ী হয়েছেন।
চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে জনসেবায় নিজেকে নিবেদিত করেছেন। তাঁর অমায়িক আচরণে এলাকাবাসী মুগ্ধ হওয়ায় এবং আশ্বাসে বিশ্বাস করায় এমন সাফল্য এনে দিয়েছে ভোটাররা। সেই বিশ্বাসের মান রাখতে তিনি বদ্ধপরিকর। সেইসাথে নতুন দৃষ্টান্ত স্থাপনে আন্তরিক। তাই তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই জনকল্যাণে ইউনিয়নের উন্নয়নে নেমে পড়েছেন। যার প্রত্যক্ত সত্যতা জনগণ দেখতে পাচ্ছে তাঁর চলমান কার্যক্রমে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাধারণ মানুষ । চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল ৯নং বালিপাড়া ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান। জনগণ তার প্রতি আস্থা রেখে বার বার তাকেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

