উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও বাবেল গোলন্দাজ কে এমপি নির্বাচিত করার আহ্বান চেয়ারম্যান নাজমুল ঢালির
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম আরিফ,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: গফরগাঁও এর সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপিকে এই অঞ্চলের মা, মাটি ও মানুষের জননেতা বলে আখ্যায়িত করে তাঁর সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে আবারো স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালি।
জনতার নিঃশ্বাস পত্রিকার সাথে একান্ত সাক্ষাতকারে চেয়ারম্যান নাজমুল হক ঢালি বলেন,পারিবারিক ভাবে ময়মনসিংহের অন্যতম সম্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম আমাদের এমপির। তাঁর পরিবার থেকেই মূলত মানুষকে ভালোবাসার মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন। রাজনৈতিক ভাবে তিনি প্রজ্ঞাবান এবং দূরদর্শী সম্পন্ন একজন মানুষ।
চেয়ারম্যান নাজমুল হক ঢালি আরো বলেন, জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তিনি গফরগাঁও উপজেলায় যে পরিমান উন্নয়ন করেছেন কেউ এতো উন্নয়ন করেন নি। তাঁর অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডে খুশি এলাকার সাধারণ মানুষ। তিনি আওয়ামীলীগকে গতিশীল করতে নিরলস কাজ করে যাচ্ছেন এবং তাঁর যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ।
চেয়ারম্যান নাজমুল ঢালি প্রত্যাশা করেন আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাবেন বর্তমান সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি এবং জনগণ তাঁকে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। এছাড়াও দেশের সামগ্রিক উন্নয়ন কে অব্যাহত রাখতে দেশের মানুষ আবারো উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিবেন বলে দাবি তাঁর।
এদিকে সরেজমিনে জানা গেছে, ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করে চলেছে। এই ইউনিয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সময় যে উন্নয়ন হয়েছে তার বিন্দু মাত্র উন্নয়ন মূলক কাজ বিগত কোন সরকারের আমলে হয়নি বলে দাবি স্থানীয়দের। ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এই জন্যই জনসাধারণের মন্তব্য নির্বাচিত চেয়ারম্যান উন্নয়নের রূপকার ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালি। জনগণ তাঁকে এতোটাই ভালোবাসে এবং তার এতোটাই জনপ্রিয়তা যে পর পর তিন বার বিপুল ভোটে তাঁকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

