হাসান সরকারের স্ত্রীর মৃত্যুতে সদর উপজেলা বিএনপি’র শোক
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: প্রাক্তন এমপি,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সুলতানা রাজিয়ার মৃত্যুতে গাজীপুর সদর উপজেলা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গাজীপুর সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা এক শোক বার্তায় সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বুধবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার রাত ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার (১ অক্টোবর) বাদ জোহর টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ স্থানীয় বড় দেওড়া হযরত শাহ জালাল (রহ.) রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

