শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

প্রশাসন তৎপর, তবু লোকজন হাটবাজারে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

লালমনিরহাট সংবাদদাতা |

করোনা পরিস্থিতিতেও লালমনিরহাট জেলার হাটবাজারে গত কয়েকদিন ধরেই আগের মতো বাজার সওদা করছেন মানুষজন।

রোববারও (২৯ মার্চ) অনেক হাটবাজারে লোক সমাগম স্বাভাবিক দেখা গেছে।

আদিতমারীর নামুড়ী বাজারে সায়েম মিয়া নামের একজন জানান- তারা কৃষক, তাদেরকে বাজারে আসতেই হয়।তারা যদি তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারে, তাহলে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে। তাদের জীবিকার জন্য খোলা নেই দ্বিতীয় কোন পথ।

এদিকে এসব হাটবাজার নিয়ন্ত্রণে জন্য প্রশাসনের তৎপরতা রয়েছে, মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে। মানুষকে ঘরে থাকতে প্রচারণাও চলছে।যতটুকু প্রচারণা চলছে তাতে কাজ হচ্ছেনা বলে মনে করছেন সচেতন মহল।

আবার অসহায় ও দুস্থদের সাহায্যেও উপজেলা প্রশাসন তৎপর। প্রতিটি উপজেলায় গঠিত ইউনিয়ন কমিটির মাধ্যমে দুর্যোগ মোকাবেলার মানবিক সাহায্যের চাল ইতোমধ্যেই বিতরণ করছেন তারা। প্রতিটি উপজেলায় এক লাখ পাঁচ হাজার টাকা এবং তিন মেট্রিক টন করে চাল বিতরণ করা হয়েছে।

জেলায় বরাদ্দকৃত ১০০ মেট্রিক টন চালের মধ্যে আজ সোমবার (৩০ মার্চ) পাটগ্রাম উপজেলায় ১৩, হাতিবান্ধা উপজেলায় ১৪, কালিগঞ্জ উপজেলায় ১৪ এবং আদিতমারী উপজেলায় ১৩ মে. টন চাল বিতরণ করা হবে।

আতিদমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন  জানান, গঠিত ইউনিয়ন কমিটিগুলো ইউপি সদস্য, শিক্ষক, সরকারি কর্মচারী, রেডক্রিসেন্ট, স্কাউট, ইমাম, ব্যবসায়ী ও আনসারদের সমন্বয়ে গঠিত হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, দুর্যোগ মোকাবেলার চালগুলো যেখানে দরকার সেখানেই দেয়া হবে, এমন নির্দেশনা দেওয়া আছে। কোন জায়গায় একজন দুস্থ থাকলে তাকেও দেয়া হবে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *