আগস্ট, ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: যথাযথ মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট, ১২ ভাদ্র ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রধান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেসমস্ত সৃষ্টিকর্ম আছে তা হতে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীনবে প্রতিফলিত করতে হবে।Read More
ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমানের প্রশংসনীয় উদ্যোগ ভূমি সেবায় দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ভূমি সেবা, একসময় এই শব্দটার সাথে জড়িয়ে ছিল ভোগান্তি, হয়রানি আর দালালদের দৌরাত্ম্যের এক হতাশাজনক চিত্র। কিন্তু সেই পুরনো ধারণাকে ভেঙে দিয়ে এক মানবিক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।মাত্র এক বছরেই তিনি ভূমি অফিসের কার্যক্রমে এনেছেন এক অভাবনীয় পরিবর্তন, যা সাধারণ মানুষকে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। ২০২৪ সালের ২২ এপ্রিল ত্রিশালে যোগদানের পর থেকেই তিনি ভূমি অফিসের পরিবেশকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তাঁর কঠোর পদক্ষেপের কারণে অফিসের আশেপাশে লুকিয়ে থাকা দালালচক্রের প্রভাব নেই বললেই চলে। এখন কোনো রকম হয়রানি ছাড়াই সাধারণ মানুষRead More
বিএনপির দুঃসময়ের কান্ডারী শাহাব উদ্দিনকেই চায় তৃণমূলের নেতাকর্মীরা
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের সিংহপুরুষ প্রয়াত মন্ত্রী ও মেয়র আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা শাহাবুদ্দিনের রাজনীতিতে ৪ দশক পেরিয়ে গেলেও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। মেধা,যোগ্যতা আর নেতাকর্মীদের ভালোবাসাকে পুঁজি করে বিএনপির দুঃসময়েও বটবৃক্ষ হয়ে হাল ধরে রেখেছিলেন গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির। আগলে রেখেছেন স্থানীয় নেতাকর্মীদেরও। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যখন বিএনপি রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি নির্যাতিত,নিপীড়ন ও দমন পীড়নের শিকার ঠিক সেসময় তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেন সফলতার সাথে। তাঁর সময়ে ধানের শীর্ষ প্রতিক নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিতRead More
জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় জয়দেবপুর থানার আয়োজনে থানার হল রুমে এই ওপেন হাউজ ডে টি অনুষ্ঠিত হয়।জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহম্মেদের সভাপতিত্বে ওপেন হাউজ ডে টি সঞ্চালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রব। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিক,গাজীপুর সদর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী,সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল,ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের বায়তুল মালRead More
ভালুকা সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৫
মোস্তাফিজুর রহমান কাইয়ূম, ভালুকা প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা যাত্রী মো. আনসার আলী (৭০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো ৫ যাত্রী। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্নে ওই ঘটনাটি ঘটে। এসময় উপজেলার হবিরবাড়ি উইনিয়নের বড়চালার গ্রামের মুনসুর আলীর ছেলে মো. আনসার আলী নিহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাওয়ার জন্য অপেক্ষা করছিল একটিRead More
ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: দেশের মৎস্যসম্পদের প্রসার, সংরক্ষণ, সমৃদ্ধ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের নানান কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি,পোনামাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ত্রিশাল মার্কাজ মসজিদ সংলগ্ন পুকুরে পোনামাছRead More
প্রেমের নামে প্রতারণা করে প্রবাসী যুবকের ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে!
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার সৌদি প্রবাসী সাব্বির মিয়া নামে এক প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রিতা আক্তার নামে এক তরুণীর বিরুদ্ধে। এবিষয়ে শনিবার সাব্বির মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ঝালবাজার গ্রামের রিতা আক্তার, তার বাবা সিরাজুল ইসলাম এবং রিতার মা নার্গিস আক্তার। অভিযোগে সাব্বির মিয়া বলেন,আমি সৌদি আররে অবস্থান কালে বিগত সাড়ে ৩ বছর পূর্বে বিবাদী রিতা আক্তারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে রিতারRead More
খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
জনতার নিঃশ্বাস প্রতিবেদন::গাজীপুর সদর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার(১৫ আগস্ট) গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভবানীপুরে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা এবং সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করের গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।এসময় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলা বিএনপিরRead More
গফরগাঁওয়ে ন্যায্য দামে বিমানের টিকিট প্রাপ্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিমানের টিকিট বিক্রির প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস। গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকায় মো. শাহরিয়ার জনির গড়ে তোলা প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস টি এখন বিদেশগামী মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এখানে দেয়া সেবা গুলো হলো,যেকোন দেশের যেকোন এয়ারলাইন্সে,বিমান টিকেট বুকিং,অভ্যন্তরিন ও আন্তর্জাতিক যে কোন এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন,ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স,বিমান টিকেট ওকে,ফিরতি টিকেট ওকে ভিসা চেক। এছাড়াও যেকোনো দেশের টিকেট চেক করা এবং ভিসা চেক করা একদম ফ্রিতেই করা হয় এখানে। ফোনের মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।Read More
ত্রিশাল ৭আসনের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার(১২ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স জানান, তাঁর বাবা হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ জুলাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুহুলRead More

