রবিবার, আগস্ট ১০, ২০২৫
ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১০আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার,রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশালRead More

