শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

সাংবাদিক আরিফুলকে সাজা: আগামীকাল প্রাথমিক তদন্ত রিপোর্ট

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক আরিফুল ইসলামকে কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর বিভাগীয় কমিশনার এম তারিকুল ইসলামকে।

শনিবার (১৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আ. গাফফার খান বলেন, রংপুরের বিভাগীয় কমিশনার প্রাথমিক তদন্ত করে রোববারের (১৫ মার্চ) মধ্যে আমাদের জানাতে বলা হয়েছে।  এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত সচিব কে এম তারিকুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  কার্যক্রম শুরুও করেছি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ কুড়িগ্রাম চলে গেছেন।  আজকে রাতের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে পারবো।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব বলেন, কুড়িগ্রামের বিষয়টি আমাদের জন্য খুবই বিব্রতকর। কোনোভাবেই মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান আইনসম্মত নয়। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আরিফের ওপর যদি অন্যায় হয়ে থাকে, তবে অবশ্যই কুড়িগ্রামের জেলা প্রশাসককে প্রশ্নের মুখোমুখি হতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, রাত ১২টার দিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য শহরের চড়ুয়াপাড়ার বাসা থেকে আরিফুলকে ধরে নিয়ে যায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে তার বাসা থেকে আধা বোতল মদ ও দেড়শত গ্রাম গাঁজা রাখার দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার মিতু বলেন, ‘‘রাত ১২টার দিকে ঘরের দরজা ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে তারা জোর করে ঘরে ঢুকে আরিফুল ইসলামকে তুলে নিয়ে যান।’

প্রসঙ্গত, আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *