শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২রা মার্চ কলম বিরতি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস,ঢাকা :সারাদেশে সাংবাদিক হত্যা ও অব্যাহত নির্যাতনের প্রতিবাদে আগামি ২ মার্চ সকাল ৮-২ টা পর্যন্ত দেশব্যাপী কলম বিরতি ঘোষণা করেছে বিএমএসএফ। শনিবার রাত ৯টায় নোয়াখালী প্রেসক্লাব ও বিএমএসএফের সাংবাদিকদের মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘোষণা করেন।

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক মিজানুর রহমান, আকবর হোসেন সোহাগ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকাশ মো: জসিম, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মনজু, সাইফুল্লাহ কামরুল, লিয়াকত আলী খান, অহিদ উদ্দিন মুকুল, মীর মোশারফ হোসেন মিলন প্রমূখ।

শনিবার বিকেলে কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানানো শেষে ফেরার পথে প্রেসক্লাবে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

দেশব্যাপী সকল জেলা-উপজেলায় কলমবিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সাংবাদিক ও সংগঠনসমুহকে আহবান জানানো হয়েছে। এর আগে একই দাবিতে বিএমএসএফের ডাকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ পালন করে।

বিএমএসএফ মনে করে দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যা ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হচ্ছেনা। সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন জরুরী হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে দুপক্ষের অস্ত্রের ঝনঝনানির ভিডিওধারণ করায় একটি পক্ষ তাকে আটকে ভিডিও ডিলেট করতে চাপ দেয়। মুজাক্কির অনীহা প্রকাশ করায় তাকে গুলি করে। এসময় ছড়াগুলির আঘাতে তার বৃক ঝাজড়া করে ফেলে। ঢাকা মেডিকেলে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার পিতা নওয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *