সাংবাদিক সোহাগ রানার উপর হামলা: গাজীপুর সদর প্রেসক্লাবের নিন্দা ও শাস্তি দাবি
ইপেপার / প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি: 
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক ও গাজীপুর সদর প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক সোহাগ রানার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি করেছে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব টি।
গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। এঘটনার নিন্দা জানানোর ভাষা নেই দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করা না হলে সাংবাদিক নির্যাতন বাড়তেই থাকবে।
এই প্রসঙ্গে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক বলেন করোনা এ মহামারিতে সাংবাদিকরা ফ্রণ্ট লাইনের যোদ্ধা। শত বাধা পার করেও কাজ করছে বিভিন্ন বাহিনীর সাথে এমন সময় একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নিতে পারিনা, মেনে নেয়া যায় না। এই অবস্থায় গণমাধ্যম কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত না করলে স্বাধীন গণমাধ্যম প্রশ্নের মুখে পড়বে। আমরা তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
Related News
জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি হলেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ৩০ বছরের গৌরব ও সাফল্যের পত্রিকা জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ময়মনসিংহেরRead More
আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবেনা:ডিসিদের নজর রাখার নির্দেশ
জনতার নিঃশ্বাস ॥ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না বলেRead More

