করোনায় আক্রান্ত এনটিভির ১৩ সংবাদকর্মী
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক :
করোনায় আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভির কমপক্ষে ১৩ সংবাদকর্মী।
শনিবার (২ মে) রাত পর্যন্ত এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুইজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ক্যামেরাম্যান ছয়জন ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনো আসেনি।
দেশে করোনা ভাইরাস হানা দেয়ার পর গতকাল শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।
করোনা ভাইরাসের কারণে বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বহুল প্রচারিত প্রথম আলো পত্রিকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দুটি সংবাদমাধ্যম বিশেষ ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি সংবাদপত্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
Related News
জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি হলেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ৩০ বছরের গৌরব ও সাফল্যের পত্রিকা জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ময়মনসিংহেরRead More
আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবেনা:ডিসিদের নজর রাখার নির্দেশ
জনতার নিঃশ্বাস ॥ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না বলেRead More

