শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর: আক্তার মাস্টার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর—বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। বৃহস্পতিবার বিকালে গাজীপুর শ্রীপুর পৌরসভার ওয়াদ্দাদিঘী মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে আয়োজিত গ্রাম্য বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ। প্রধান অতিথির বক্তব্যে আক্তারুল আলম মাস্টার বলেন, “তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ের জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই, মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।” তিনি আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এর মধ্যে রয়েছে ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতি দমন ও নাগরিক অধিকারের নিশ্চয়তা। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতি করে, জনগণের কষ্ট লাঘবে বদ্ধপরিকর। আক্তারুল আলম মাস্টার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ অর্থ, বিনামূল্যে চিকিৎসা ও উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।” তিনি আরও যোগ করেন, “ধানের শীষের বিকল্প নেই— এটি জনগণের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে, গত ১৫ বছরে আওয়ামী লীগ কীভাবে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ সব খাত ধ্বংস করে দিয়েছে।” বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। বিএনপি সেই জনগণের আশার প্রতীক, আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।” বৈঠকে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *