ত্রিশালে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত খুঁড়ে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই শিশু এবং একজন নারী। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর এলাকায় তিনজনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, কয়েক দিন আগে হত্যার পর তাদের এখানে পুঁতে রাখা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, কাকচর গ্রামের একটি ঝোপের মধ্যে মাটির নিচ থেকে মানুষের একটি হাড় বের হয়ে থাকতে দেখেন কয়েকজন। সেখানে লাশ রয়েছে সন্দেহ করে বেলা সাড়ে তিনটার দিকে গ্রামবাসী ত্রিশাল থানা-পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করে। লাশগুলো বেশ কয়েক দিন আগে মাটিচাপা দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে।
Related News
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ডRead More
জনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভী
হাফিজুর রহমান,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ চাইলে তাদের খেদমত করতে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীRead More

