শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

কাশিমপুর থানা পেল নিজস্ব জমি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 মোঃ জাহাঙ্গীর আলম, কাশিমপুরঃ
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার নিজস্ব ভবন না থাকায় ৫৯.৯ শতাংশ জমি বিতরণ করেছেন মাহবুবুর রহমান নামের এক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার কাশিমপুর থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে জমি রেজিস্ট্রেশন করে দেন ওই ব্যবসায়ী।
মাহবুবুর রহমান কাশিমপুর এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মো. মিজানুর রহমান বলেন, গাজীপুর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশে যোগদান করার পরপরই নিজস্ব ভবনে জিএমপি’র অফিস পরিচালনার দিকনির্দেশনা দেন। পরে জিএমপি’ র প্রচেষ্টায় ২০২১-২০২২ করবর্ষে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ের করদাতাদের মধ্যে ব্যবসায়ী ক্যাটাগরীতে ট্যাক্স কার্ড পাওয়া মো. মাহবুবুর রহমানের ৫৯.৯ শতাংশ জমি ৬ ডিসেম্বর গাজীপুর কাশিমপুর থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে রেজিস্ট্রেশন করে দেন।
এসময় মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ৮টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। মেট্রোপলিটন সদর ও টঙ্গী পূর্ব থানার নিজস্ব ভবন থাকলেও বাকি ৬ টি থানার কার্যক্রমই চলছে ভাড়া করা ভবনে। এর মধ্যে কাশিমপুর থানাও রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *