ভালুকায় শিল্প পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, জনতার নিঃশ্বাস ::
ময়মনসিংহের ভালুকায় শিল্প পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে ওই অপেন হাউজ ডে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের সিনিয়র অফিসার জায়ন্তা ইপিটাওয়াল সিও আসাদ।
পুলিশ পরিদর্শক মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্নদের বক্তব্য রাখেন, ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে প্রডাকশন ডিরেক্টর সি. অরুনা, ডেপুটি ডিরেক্টর সি. জাকারিয়া সোহেল, এজিএম মোহাম্মদ নাঈম আহম্মেদ, ব্যবস্থাপক এডমিন মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান কারখানার প্রতি শ্রমিক মালিকের ভালোবাসাসহ সচেতনতামূলক নানা পরামর্শ, এবং যেকোনো সমস্যা হলে পুলিশ কে অবহিত করতে পরামর্শ দেন।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

