শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে গুজব

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

কিন্তু রোববার (৯ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা আগামী ২৪ মে শুরু হচ্ছে- এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে তৈরি করা ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভুয়া বিজ্ঞপ্তি যা বলা হয়েছে

রোববার (৯ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। যাতে বলা হয়েছে, ‍‌“জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা, ডিগ্রী দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা, মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা ২৪ মে থেকে যথাসময়ে অনুষ্ঠিত হবে। পূর্বের সকল পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সবাইকে জানানো হবে। যদি পরিস্থিতি উন্নতি না হয় পুনরায় রুটিন প্রকাশ করা হবে।

রোববার (৯ মে) বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) এ দায়িত্ব দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে।

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্তের তারিখ ঈদের পরেই জানানো হবে। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয় ।

উপাচার্য জানান , শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় ও একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে করণীয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তাভাবনা করছে। পর্যায়ক্রমে এসব বিষয়ে আরও সিদ্ধান্ত জানানো হবে।”

চিঠির সত্যতা জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ তথ্য) ফয়জুল করিম বলেন, চিঠিটা আমার নজরে এসেছে। পুরোটাই ভুয়া। এ ধরনের কোনো চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ইস্যু হয়নি। উপাচার্য একজনকে দায়িত্ব দেওয়ার কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেয়নি। একটি চক্র শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এ চিঠি ছড়িয়েছে। সবাইকে এ ধরনের প্রতারণা ও গুজব থেকে সাবধান থাকতে বলেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *