শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

রফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: পোশাক কারখানায় কাজ করা স্বামীকে উন্নত জীবন আর একটু ভালো থাকার জন্য চড়া সুদ আর বিভিন্ন এনজিও থেকে লোন তুলে সৌদি আরব পাঠান বিলকিস। কিন্তু বিলকিস ও তার নাবালক দুই সন্তানের কপাল পোড়ে সেই জায়গাতেই। সৌদি গিয়েই গোলাপী নামে এক মহিলার সাথে পরকীয়ায় জড়ান রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলা গ্রামের সামছুল হকের ছেলে। বিলকিস ও রফিকুল দম্পতির ঘরে দুই সন্তান বড় মেয়ে রিয়া স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ছেলে শাহাদাত হোসেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। টাকার অভাবে এখন এই দুইজনেরই পড়াশোনা বন্ধ। ঠিকমতো খাবার না পেয়ে ভোগছেন নানা রোগ শোকেও। রফিকুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের জানান,রফিকুল ইসলামের বাড়ি ঘাটাইলে হলেও সে গাজীপুরে থাকতেন। গাজীপুরে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। তার বেতনে মোটামুটি আমাদের চলতো। কিন্তু সে একদিন বলে বিদেশ গিয়ে আমার ও আমাদের ভবিষ্যত সুন্দর করে দিবে। এই স্বপ্ন দেখিয়ে সে আমার মাধ্যমে বিভিন্ন এনজিও ও মানুষের কাছ থেকে ৫ লাখ টাকার উপর ঋণ করে যায় সৌদি। সৌদি যাওয়ার পর কিছুদিন মাসে সে কিছু টাকা দিলেও বিগত ১ বছর যাবত সে কোন টাকাও দিচ্ছে না এমনকি খোঁজও নেয় না। একদিকে ঋণের চাপ অন্যদিকে আমার ছেলে মেয়েদের ভরণপোষণ করতে না পেরে এখন আমি পাগলপ্রায়। শোনেছি গোলাপি বেগম নামে এক মহিলার সাথে সৌদি যাওয়ার পরই পরকীয়ায় জড়ায় সে। সব টাকা তাকেই দিচ্ছে। টাকার অভাবে দুই সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই এখন ঠিক মতো খাবার খেতে না পেরে নানা রোগ শোকে ভোগছেন। অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অবুঝ বাচ্চারা। বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছাড়ার কথা বলছে বাসার মালিক। শাহাদাত সারারাত আব্বা আব্বা বলে চিৎকার করতেই থাকে। ঋণ, আমাদের খরচসহ সব চাপে আমি এখন দিশেহারা। রফিকের পরকীয়ায় আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমার শ্বাশুড়ির সাথে কথা বললেও তিনি উল্টাপাল্টা কথা বলেন। এখন আমার সন্তানদের নিয়ে আত্নহত্যা ছাড়া আর কোন পথ সামনে খোলা পাচ্ছি না।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *