গাজীপুর সদরের নয়াপাড়ায় ১৮ রাউন্ড গুলি সহ গ্রেফতার ৩
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকা থেকে গাজীপুর মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় দুটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৯ রাউন্ড করে মোট ১৮ রাউন্ড পিস্তলের গুলি ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তরিকুল ইসলাম তরী (৩৮), রওশন ইসলাম (৪০) ও ইনাম আলী (৩৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া কাজল মার্কেটে আধাপাঁকা বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনে ১৮ রাউন্ড পিস্তলের গুলিসহসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলাম তরীর বিরুদ্ধে জিএমপি, সদর থানা, সিরাজগঞ্জ সদর থানা, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা, ডিএমপি’র গেন্ডারিয়া থানা, মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানা এবং চট্টগ্রাম রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

