ত্রিশালে সদর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ৬নং ত্রিশাল (সদর) ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭মার্চ) ত্রিশাল ইউনিয়নের বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় ও ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী এমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সদস্য ও ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নূর প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকল মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়।
Related News
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানা
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেRead More
ডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত
হাফিজুর রহমান,গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের উদ্যোগে সোমবার ইফতার ও দোয়া মাহফিলRead More

