গাজীপুরে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান::গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে পরিকল্পিতভাবে হেনস্তা, ভিডিও ধারণ ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে অজ্ঞাত পরিচয়ধারী এক নারীকে দিয়ে পরিকল্পিতভাবে হেনস্তা করানো এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে চরিত্র হনন করা হয়েছে।এটি কেবল আসাদুজ্জামানের ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং পুরো সাংবাদিক সমাজকে হেনস্তা করার শামিল। তারা ঘটনার বিবরণ দিয়ে বলেন, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে গাজীপুরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। গত ২৪ মার্চ সকালে জনৈক বোরকা পরিহিত নারী তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। ঠিক সেই মুহূর্তেই পূর্ব শত্রুতার জেরে হান্নান মোল্লা ও লতিফ সরকার টুটুলসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করেন। ঘটনার সাথে সাথে তাদের উপস্থিতি এবং ভিডিও ধারণই প্রমাণ করে যে এটি একটি পূর্ব-পরিকল্পিত সাজানো নাটক। আসাদ জানান, ২০২৪ সাল থেকেই তারা তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে আসছিলেন। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হান্নান মোল্লার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে দুই কোটি টাকার একটি মানহানি মামলা (সিআর নং- ৫৭২/২০২৪) চলমান রয়েছে। ওই মামলা থেকে বাঁচতে এবং আসাদকে সামাজিকভাবে হেয় করতে এই ‘নারী কেলেঙ্কারি’র অপকৌশল সাজানো হয়েছে বলে দাবি করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত লতিফ সরকার টুটুল সদর মেট্রো থানায় দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী মামলারও (নং ১৯(০৮)২৪) আসামি। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একইসঙ্গে এই ষড়যন্ত্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক এড. নাহিন মমতাজি, গাজী মামুন, ইব্রাহিম, খালেকুজ্জামান, ডা: সানাউল্লাহ জহিরুল হক প্রমুখ। এছাড়াও জেলা ও মহানগরীর বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অনিয়ম, ভুল চিকিৎসা, প্রতারণা, অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে “আজিজ ডায়াগনস্টিকRead More
বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ‘প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)Read More

